Facebook
Twitter
WhatsApp
Telegram
দুর্গাপুর: সিটি সেন্টারের অভিজাত এলাকায় দিনের পর দিন ঘটে চলেছে চুরি, ছিনতাই সহ একাধিক অসামাজিক কার্যকলাপ। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের ২২ নম্বর ওয়ার্ডে পথে নামল সি পি আই এম। মিছিল শেষে সিটি সেন্টার ফাঁড়িতে স্মারকলিপি প্রদান করলেন তারা। এই প্রসঙ্গে বামফ্রন্টের নেতা শুভাশিস মাইতি বলেন, মূলতঃ দেখা যাচ্ছে এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে।প্রায় প্রতিদিন চুরি ,ছিনতাই হচ্ছে, মানুষ পুজোর মরসুমে টিকিট ক্যানসেল করছে কারণ বাইরে যেতে ভয় পাচ্ছে ঘরবাড়ি ছেড়ে। গোটা এলাকায় ইয়ং ছেলেদের ঠেকে গাঁজা মাদকদ্রব্য সহ অসামাজিক কার্যকলাপ চলছে, এর প্রতিবাদে সমস্যার সুরাহা করতেই এই স্মারকলিপি প্রদান। পাশাপাশি মর্নিং ওয়াক, ইভনিং ওয়ার্ক যাতে সুষ্ঠুভাবে করতে পারে মানুষজন তার প্রচেষ্টা করুক প্রশাসন।
এখানে পার্কিংয়ের সমস্যা সহ হকারদের উচ্ছেদ করার আগে কোনো বিকল্প ব্যবস্থা না করা,সেটার ও বিরুদ্ধে বলা হয়েছে, সিটি সেন্টার ফাঁড়ির আইসি আশ্বাস দিয়েছেন ,তাৎক্ষণিক দরকারে ফোন নাম্বারে কল করতে, তিনি পুরো বিষয়টি নজর রাখবেন বলে জানান। পুরো ২২ নম্বর ওয়ার্ডের অম্বুজা ,নন কোম্পানি, হাউসিং, ডক্টরস কলোনী ,সোনার তরী এলাকায় দিনের পর দিন অসামাজিক কার্যক্রম বেড়েই চলেছে, দুষ্কৃতী ধরাও পড়ছে কিন্তু শাস্তি এমনই হচ্ছে তারা পুনরায় চুরি করছে, এমন চলতে থাকলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ার চিন্তা-ভাবনা করতে হবে।এবং এই বিষয়ে সিপিএম নেতা শুভাশিস মাইতি আরো জানান সিটি সেন্টার ফাঁড়ির আইসি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার কথা বললেন, এবং এই কর্মসূচিতে এলাকাবাসীর পাশে থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ও দেন”।