Facebook
Twitter
WhatsApp
Telegram
দুর্গাপুর : শহরে বহু প্রতীক্ষিত ১১তম মিস সাউথ বেঙ্গল ২০২৬ প্রতিযোগিতার পর্দা উঠতে চলেছে। প্রতিবছরের মতো এ বছরও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে অসংখ্য প্রতিযোগী অংশ নিচ্ছেন এই মেগা ইভেন্টে। ইতিমধ্যেই শহরজুড়ে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। এবার প্রতিযোগিতা পেয়েছে এক নতুন মাত্রা। মিস ক্যাটাগরির পাশাপাশি প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে কিডস সাউথ বেঙ্গল এবং মিসেস সাউথ বেঙ্গল প্রতিযোগিতা। উদ্যোক্তাদের দাবি, বিস্তৃত এই আয়োজন এ বছরের ইভেন্টকে আরও আকর্ষণীয় করে তুলবে।
এই প্রতিযোগিতায় অংশ নিতে এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা। আগামী ১৮ জানুয়ারি দুর্গাপুর সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল। প্রতিটি বিভাগের বাছাইকৃত প্রতিযোগীরাই মূল মঞ্চে উঠার সুযোগ পাবেন।
ফাইনালের বিচারকের আসনে জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। মিস সাউথ বেঙ্গলকে ঘিরে ইতিমধ্যেই উত্তাপ বাড়ছে শহরজুড়ে, আর উৎসবের আমেজে সরগরম দুর্গাপুর।