বর্ধমান শহরে দ্বিতীয় রিলায়েন্স ডিজিটাল স্টোরের জাঁকজমকপূর্ণ উদ্বোধন !

Facebook
Twitter
WhatsApp
Telegram
পূর্ব বর্ধমান: বৃহস্পতিবার ধুমধাম সহকারে বাজনা বাজিয়ে বর্ধমান শহরের মধ্যে দ্বিতীয় রিলায়েন্স ডিজিটাল স্টোর-এর গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল। নতুন এই অত্যাধুনিক স্টোরটি উদ্বোধন করা হয়েছে পরশমনি অ্যাপার্টমেন্ট, কানাইনাটশাল, ডি ভি সি মোর, ছোটনীলপুর জি টি রোডে।উদ্বোধনের দিনেই গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় প্রাথমিক অফার — স্মার্টফোন, ল্যাপটপ, হোম থিয়েটার, ডিজিটাল ক্যামেরা সহ নানা ইলেকট্রনিক্স পণ্যে ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পাশাপাশি, রয়েছে সহজ EMI-এর সুবিধাও। সংস্থার দাবি রিলায়েন্স ডিজিটাল গ্রাহকদের জীবনযাত্রার সঙ্গে মানানসই প্রযুক্তি সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করে। এখানে রয়েছে ৫০০-র বেশি আন্তর্জাতিক ও জাতীয় ব্র্যান্ডের প্রায় ২০০০-এর বেশি পণ্য।এছাড়াও, গ্রাহকরা এখন ঘরে বসেই অনলাইনে অর্ডার করে মাত্র তিন ঘণ্টার মধ্যে তাদের নিকটবর্তী স্টোর থেকে ডেলিভারি সুবিধা পাবেন। বর্ধমানের নতুন রিলায়েন্স ডিজিটাল স্টোরে — আধুনিক প্রযুক্তির দুনিয়ায় এক নতুন অভিজ্ঞতা পেতে মুখিয়ে রয়েছে বর্ধমান বাসী।
Facebook
Twitter
WhatsApp
Telegram