বলে শট মেরে ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা কাজল শেখের

Facebook
Twitter
WhatsApp
Telegram
বীরভূম: কঙ্কালীতলা পঞ্চায়েতের সন্নিকটে পাথরঘাটা আদিবাসী বাঘ রক্ষী ক্লাবের উদ্যোগে দুদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিনের প্রতিযোগিতায় মোট ১৬টি আদিবাসী দল অংশগ্রহণ করে। আদিবাসী রীতিনীতি মেনে অনুষ্ঠানের সূচনা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, বোলপুর-শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কঙ্কালীতলা অঞ্চলের তৃণমূল নেতৃত্ব। খেলার শুভ সূচনায় বলে শট মারেন কাজল শেখ। পরে তিনি মাঠে নেমে ফুটবলারদের সঙ্গে পরিচিত হন। সভাধিপতি কাজল শেখ এদিন জানান, বর্তমান সময়ে যুবসমাজ সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকলেও তাদের মাঠমুখী হওয়া প্রয়োজন। খেলাধুলা করলে শরীর যেমন সুস্থ থাকবে, তেমনই কাজে মনোযোগ ও একাগ্রতাও বাড়বে।তিনি এদিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ভূমিকারও তীব্র সমালোচনা করেন। অভিযোগ, যেখানে স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলা করত সেই মাঠ ট্র্যাক্টর দিয়ে চষে দেওয়া হয়েছে, যাতে কোনো খেলাধুলা না হয়। এর বিরোধিতা করে কাজল শেখ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসমাজকে মাঠমুখী হতে আহ্বান জানাচ্ছেন, আর সেখানে বিশ্বভারতীর এই পদক্ষেপ একেবারেই নিন্দনীয়।
Facebook
Twitter
WhatsApp
Telegram