চার মুরগী গিলে ভাতঘুম ৮ ফুটের অজগরের !
Facebook
Twitter
WhatsApp
Telegram
জলপাইগুড়ি : শুক্রবার সকালে রাজগঞ্জ ব্লকের মান্তাধারী গ্রাম পঞ্চায়েতের মহারাজঘাট এলাকায় চাঞ্চল্য। গৌতম চক্রবর্তী নামের এক গৃহস্থের মুরগির খোয়ারে ঢুকে পড়ে আট ফুট লম্বা এক অজগর সাপ। ভোরে মুরগি ছাড়তে গিয়ে গৌতমবাবু দেখেন খোয়ারে নেই চারটি মুরগি, আর মাচার নিচে কুণ্ডলী পাকিয়ে ঘুমোচ্ছে এক বিশাল অজগর — পেট তখন টনটনে ফোলা!বাড়ির মালিক সঙ্গে সঙ্গে খবর দেন বন দপ্তরে। তবে রাতভর হাতি পাহারায় ব্যস্ত থাকায় বনকর্মীরা জানিয়ে দেন, অবিলম্বে পৌঁছানো সম্ভব নয়। এরপর খবর যায় ‘গ্রীন জলপাইগুড়ি’ স্বেচ্ছাসেবী সংস্থার কাছে।
মুহূর্তের মধ্যে রওনা দেন রেসকিউ টিমের সদস্য অংকুর দাস, অজয় ঝা ও স্বরূপ বসাক। তাঁদের দক্ষতায় অল্প সময়েই উদ্ধার হয় বার্মিজ পাইথনটি। গ্রীন জলপাইগুড়ির সম্পাদক অংকুর দাস জানান,সাপটি প্রায় আট ফুট লম্বা, সম্পূর্ণ সুস্থ। গৌরীকোন বিট অফিসে সাপটিকে হস্তান্তর করা হয়েছে”। জানা গেছে, গৌতম চক্রবর্তীর বাড়ি জঙ্গল লাগোয়া হওয়ায় প্রায়ই সেখানে সাপ ঢুকে পড়ে। গত তিন বছরে এটি চতুর্থ অজগর উদ্ধার। স্থানীয়দের মতে, জঙ্গলে খাবারের ঘাটতি থাকায় এভাবে সাপ গ্রামে ঢুকে পড়ছে।