পুকুরে তলিয়ে মৃত্যু বড় ভাইয়ের, আশংকাজনক ছোট জন !
Facebook
Twitter
WhatsApp
Telegram
নদিয়া : নদীয়া জেলার শান্তিপুরে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। সাতসকালে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল দুই ভাই। তলিয়ে যাওয়া একজনের মৃত্যু হয়েছে বলে খবর।ঘটনাটি শান্তিপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পাড়া লেন এলাকার। মৃত শিশুর নাম শুভম রায়।বয়স ৫ বছর। এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তার ছোট ভাই শুভজিৎ রায় ,বয়স ৩ বছর। পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে বড়জন শুভম ছিল বেশ চঞ্চল স্বভাবের। তাই মা সবসময় চোখে চোখে রাখতেন তাদের। কিন্তু শনিবার সকালে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে পড়ে দুই ভাই।
অনেকক্ষণ পরেও তারা বাড়ি না ফেরায় পরিবারের মধ্যে শুরু হয় খোঁজাখুঁজি। এরপর প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, দুই ভাই পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেছে।প্রতিবেশীরাই দ্রুত উদ্ধার করে দুই শিশুকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা শুভমকে মৃত বলে ঘোষণা করেন। ছোট ভাই শুভজিৎ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। হঠাৎ এত সকালে দুই শিশু কেন স্নান করতে নামল, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।