মহিলা তৃণমূল কর্মীদের জেলা সম্মেলনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
Facebook
Twitter
WhatsApp
Telegram
বাঁকুড়া : তৃণমূলের সুরে সুর মিলিয়ে এসআইআর-এর বিরোধিতায় সরব হয়েছে এ রাজ্যের বাম এবং কংগ্রেস নেতৃত্ব। এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ও রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এসআইআর এর বিরোধিতার সুর বেঁধে দিয়েছে তৃণমূল। এখন সেই সুরে যদি কেউ গলা মেলায় সেটা তাদের বিষয়ষ তৃণমূল তাদের মত করে এসআইআর- এর বিরোধিতা করবে। বুধবার বাঁকুড়া জেলা পরিষদ প্রেক্ষাগৃহে আয়োজিত বাঁকুড়া সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে এমনই বক্তব্য রাখেন চন্দ্রিমা দেবী। তিনি বলেন, উত্তর ২৪ পরগনার খড়দহে প্রদীপ কর নামে এক ব্যক্তি এনআরসির আতঙ্কে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষকে এক সীমাহীন আতঙ্কের মধ্যে রেখেছে। নাগরিকত্ব নিয়ে আতঙ্কের কারণেই প্রদীপবাবু আত্মঘাতী হয়েছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে তৃণমূল এনআরসি, সিএএ এবং এসআইআর নিয়ে তাদের বক্তব্য আগেই জানিয়েছে। মন্ত্রী বলেন, আবারও আমরা এনআরসি নিয়ে আমাদের বক্তব্য স্পষ্ট ভাবে জানাচ্ছি। কোন অবস্থাতেই এ রাজ্যে আমরা এনআরসি লাগু হতে দেব না। প্রয়োজনে আমরা আদালতে আবারও যাব।
এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাঁকুড়া জেলা মহিলা তৃণমূলের সকল স্তরের কর্মী ও নেতৃত্বের কাছে আহ্বান জানান, আগামী বছর এ রাজ্যে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই পথে নামতে হবে মহিলা কর্মীদের। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এই জেলার ১২-টি বিধানসভার সবগুলি আসনই কেবলমাত্র মহিলা ভোটারদের ভোটেই জয় পরাজয় নির্ধারিত হতে পারে।তাই মহিলা তৃণমূল কর্মীদের এখন থেকেই ময়দানে নামার আহ্বান জানান চন্দ্রিমা দেবী। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, মন্ত্রী জোৎস্না মান্ডি, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়, বাঁকুড়া পৌরসভার চেয়ারপার্সন অলকার মজুমদার, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারাশঙ্কর রায় সহ জেলা নেতৃত্বের একটা বড় অংশ। এদিন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বিশ্বরূপা ওরফে মৌ সেনগুপ্ত।