দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে আগুন !

Facebook
Twitter
WhatsApp
Telegram
কলকাতা : বুধবার সাতসকালে দ্বিতীয় হুগলি সেতুতে ঘটল এক চাঞ্চল্যকর অগ্নিকাণ্ড। আমতা থেকে ধর্মতলাগামী একটি যাত্রীবাহী বাসে হঠাৎ করেই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ে। তবে দ্রুত বুদ্ধি খাটিয়ে চালক ও কন্ডাক্টর সকল যাত্রীকে নামিয়ে আনেন। ফলে বড়সড় বিপদ এড়ানো যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হেস্টিংস থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুরোপুরি পুড়ে খাক হয়ে যায় বাসটি। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এই ঘটনায় কেউ আহত বা নিহত না হলেও, আগুন লাগার ফলে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে হাওড়া থেকে কলকাতাগামী যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। পরে আগুন পুরোপুরি নিভে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। সকাল সকাল গুরুত্বপূর্ণ এই সেতুর উপর ভয়াবহ আগুনে শহরে সৃষ্টি হয় ব্যাপক আতঙ্ক ও যানজট।
Facebook
Twitter
WhatsApp
Telegram