তিন মাস পর খুলল ডুয়ার্সের জঙ্গল!

Facebook
Twitter
WhatsApp
Telegram
জলপাইগুড়ি : তিন মাস বন্ধ থাকার পর অবশেষে মঙ্গলবার থেকে খুলে গেল ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান। অন্যান্য বছরের তুলনায় জঙ্গল খোলার প্রথম দিন গরুমারা জাতীয় উদ্যানে তেমন ভিড় চোখে পড়েনি। তবে পুজোর মরশুম ঘনিয়ে আসতেই ভিড় বাড়বে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা।বন দফতরের নিয়ম মেনে ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হয় প্রথম শিফটের জঙ্গল সাফারি। জিপসিতে করে পর্যটকেরা ভোরবেলা ঘুরলেন গরুমারার জঙ্গলে। জিপসি সাফারি ও হাতি সাফারির পাশাপাশি পর্যটকদের জন্য রয়েছে হাতির স্নান দেখার বিশেষ সুযোগও।উল্লেখ্য, বন্যপ্রাণীর প্রজনন ও সুরক্ষার জন্য প্রতিবছর ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডুয়ার্সের জঙ্গল ও বন বাংলো পর্যটকদের প্রবেশের জন্য বন্ধ থাকে। এ বছরও সেই নিয়ম মেনেই টানা তিন মাস বন্ধ থাকার পর ফের খুলল ডুয়ার্স।এদিন জলদাপাড়ায় পর্যটকদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। সেখানে কিছুটা ভিড়ও লক্ষ্য করা যায়। অন্যদিকে গরুমারা ও আশপাশের এলাকায় ধীরে ধীরে বুকিং শুরু করেছে হোটেল ও রিসর্ট। পর্যটনের সঙ্গে যুক্ত গাইড, জিপসি চালক ও স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন—পুজোর মরশুমে ফের জমে উঠবে ডুয়ার্সের পর্যটন শিল্প।
Facebook
Twitter
WhatsApp
Telegram