Facebook
Twitter
WhatsApp
Telegram
দুর্গাপুর: MAMC মডার্ন হাই স্কুল চত্বরে একের পর এক চকলেট বোম ফাটানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল শহরে। সূত্রার খবর মহালয়ার সকালে টোটো করে স্কুলের সামনে হাজির হয় কয়েকজন যুবক। দেখা যায়, তারা ‘শুভ মহালয়া’ বলতে বলতে একের পর এক চকলেট বোম ছুড়ে দেয় স্কুলের ভেতরে। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। স্কুল চত্বরে রয়েছে জেনারেটর, বৈদ্যুতিক যন্ত্রপাতি, মূল্যবান নথি, সেখানে অল্প আগুন লাগলেও ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা।
প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য জানিয়েছেন, “ভিডিওটি আমিও দেখেছি। সঙ্গে সঙ্গে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এত বৈদ্যুতিক সরঞ্জামের মাঝে এমন কাণ্ড মারাত্মক বিপজ্জনক। বড় অগ্নিকাণ্ড হলে দায় নিত কে?”ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ। তারা আশ্বাস দিয়েছে, ভিডিও খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপুরের শিক্ষাঙ্গনে এই চাঞ্চল্যকর ঘটনায় শোরগোল করেছে শহর জুড়ে।