পুজো-প্রস্তুতি খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার
Facebook
Twitter
WhatsApp
Telegram
কলকাতা: দুর্গাপুজোকে সামনে রেখে কলকাতা শহরে নিরাপত্তা এবং যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। শুক্রবার পূজো প্রস্তুতি পরিদর্শনে বের হন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা। তিনি ঘুরে দেখেন চেতলা অগ্রণী, সুরুচি সংঘসহ শহরের একাধিক নামকরা পূজা মণ্ডপ।মনোজ ভার্মা এদিন স্পষ্ট জানালেন, “সাধারণ মানুষের সুরক্ষাই আমাদের মূল লক্ষ্য। ইতিমধ্যেই পূজো উদ্যোক্তাদের সঙ্গে একাধিক বৈঠক সম্পন্ন হয়েছে। শহরের ট্র্যাফিক যাতে স্বাভাবিক থাকে, সেই বিষয়েও বিশেষ জোর দেওয়া হচ্ছে।” কলকাতা পুলিশ কমিশনার আরও জানান, মহালয়ার দিন থেকেই শহরে ভিড় নিয়ন্ত্রণে নেমে পড়বে পুলিশ। পূজোর দিনগুলিতে মোতায়েন থাকবে অতিরিক্ত বাহিনী। রাত ২টা থেকে সকাল ৬টা পর্যন্তও থাকবেন পুলিশকর্মীরা।
বড় বড় পূজোর মণ্ডপগুলিতে ভিড় নিয়ন্ত্রণে থাকবে বিশেষ ব্যবস্থা।নিরাপত্তা ও অবকাঠামোগত দিক নিয়েও হয়েছে একাধিক আলোচনা। ইতিমধ্যেই PWD, KMC, Fire, CESC এবং পোর্ট ট্রাস্টের সঙ্গে একাধিক বৈঠক সম্পন্ন হয়েছে। মনোজ ভার্মার কথায়, “আমাদের ট্র্যাফিক ডিপার্টমেন্ট সমস্ত রাস্তার রিভিউ করেছে। স্টেকহোল্ডারদের সঙ্গে বহুবার বৈঠক হয়েছে। বিসর্জন নিয়েও পোর্ট কর্তৃপক্ষের সঙ্গে বারবার মিটিং হয়েছে। ট্র্যাফিক আমরা ভালোভাবেই সামলাতে পারব বলে আমাদের বিশ্বাস।কলকাতার মানুষের সুবিধার জন্য খুব শীঘ্রই একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করতে চলেছে কলকাতা পুলিশ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নগরপাল সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে বলেন, “কলকাতা পুলিশ সবদিক থেকেই প্রস্তুত। উৎসবের দিনগুলিতে নাগরিকদের পাশে আমরা আছি।