অ্যাকশন ED-র, মুরারই কৃষি দপ্তরে হানা !
Facebook
Twitter
WhatsApp
Telegram
বীরভূম: বীরভূমের মুরারই দুই নম্বর ব্লকের কৃষি অধিকারিক অফিসে শুক্রবার দুপুরে হানা দিল ইডি। সকাল ১১টা নাগাদ চার সদস্যের একটি বিশেষ টিম পৌঁছায় কাশিমনগরের কৃষি অধিকর্তা দপ্তরে। সেখানে জমি ও ধান বিক্রির টাকার লেনদেন-সংক্রান্ত একাধিক নথি খতিয়ে দেখা হচ্ছে। আগামীকালই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিনের শুনানি রয়েছে ইডির বিশেষ আদালতে। সূত্রের খবর, বেলা ১১টায় হবে সেই শুনানি।
তার আগেই মন্ত্রীর দেওয়া আয়ের তথ্য কতটা সঠিক, তা যাচাই করতেই এই অভিযান। কারণ, যদি ইডি আধিকারিকেরা কোনো অসঙ্গতি পান, তবে সেই তথ্য আদালতে কাজে লাগিয়ে জামিন রুখতে সুবিধা হবে।
মন্ত্রী চন্দ্রনাথ সিনহার দাবি, তাঁর আয়ের মূল উৎস কৃষিকাজ। কিন্তু সেই দাবি খতিয়ে দেখতে শুক্রবার দুপুর ১২টা নাগাদ পাইকরের কৃষি বিভাগের সহ-অধিকর্তার দফতরেও পৌঁছে যায় ইডির আরেকটি টিম। কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে তিনটি গাড়িতে আসেন ইডি আধিকারিকরা। ভেতরে ঢুকে নানা নথি সংগ্রহ করেন তাঁরা।শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে। তাঁর আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠতেই এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রে খবর। বর্তমানে দপ্তরের ভেতরে তল্লাশি চলছে, আর বাইরে কড়া নিরাপত্তায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।