Facebook
Twitter
WhatsApp
Telegram
বীরভূম: ফের বড়সড় সাফল্য পেল বীরভূমের লাভপুর থানার পুলিশ। নাবালিকা অপহরণের অভিযোগে দিল্লির তিহার এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জুলাই লাভপুরের কুরুন্নাহার এলাকার এক নাবালিকাকে অপহরণের অভিযোগ ওঠে। পরিবারের তরফে লাভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। গোপন সূত্রে খবর ও মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে, ১২ সেপ্টেম্বর দিল্লির তিহার এলাকা থেকে অভিযুক্ত ছোটন মন্ডলকে গ্রেফতার করা হয়।অভিযুক্তের বাড়ি লাভপুরের কুরুন্নাহার এলাকায়।
তার কাছ থেকেই নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরে অভিযুক্তকে দিল্লির রোহিনী আদালতে তোলা হলে, লাভপুর থানার পুলিশ ট্রানজিট রিমান্ডের আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করে। শুক্রবার, অভিযুক্ত ছোটন মন্ডলকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নাবালিকাকে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।