ছাত্রীর দেহ উদ্ধারে উত্তেজনা, প্রধান শিক্ষককে 'মারধর' !
Facebook
Twitter
WhatsApp
Telegram
বীরভূম: ২০ দিন নিখোঁজ থাকার পর এক সপ্তম শ্রেণির আদিবাসী ছাত্রীর বস্তাবন্দি অবস্থায় তিন টুকরো পচাগলা দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল বীরভূমের রামপুরহাটে। মৃতা শ্যামপাহাড়ি শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্রী। পরিবারের অভিযোগ, ওই স্কুলের ভৌতবিজ্ঞান শিক্ষক মনোজ কুমার মাল ছাত্রীটিকে অপহরণ করে খুন করেছে। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় শ্যামপাহাড়ি শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠে। স্কুলে পৌঁছাতেই প্রধান শিক্ষক সন্দীপ সাহাকে ঘিরে ধরে ক্ষিপ্ত অভিভাবকরা মারধর করেন বলে অভিযোগ। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।এরপর স্থানীয় বাসিন্দারা রামপুরহাট-ঝাড়খণ্ড রাস্তায় বাঁশ-লাঠি ফেলে অবরোধে নামেন।
ঘটনায় যান চলাচল ব্যাহত হয়। বিশাল পুলিশ বাহিনী ও রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।বিক্ষোভকারীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষককে আড়াল করার চেষ্টা করেছেন প্রধান শিক্ষক। তাঁরা আতঙ্কে পড়ুয়াদের স্কুলে পাঠাতে চাইছেন না।প্রসঙ্গত, গত ২৮ অগস্ট টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় সপ্তম শ্রেণির ওই ছাত্রী। পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করলে তদন্ত শুরু করে পুলিশ। পরে উঠে আসে স্কুল শিক্ষক মনোজ কুমার মালের নাম। পরিবারের অভিযোগ, তিনি ছাত্রীটিকে অপহরণ করে খুন করেছেন। বর্তমানে ঘটনার তদন্ত চলছে।