পাঁশকুড়া ব্লকে ১২ ঘন্টার ধর্মঘট SUCI -র !
Facebook
Twitter
WhatsApp
Telegram
পূর্ব মেদিনীপুর: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঘিরে ফের চাঞ্চল্য। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণকাণ্ডে রাজ্য রাজনীতি তোলপাড়। হাসপাতালে এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ ও মানসিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে। অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের উপর ক্ষমতার অপব্যবহার করে তিনি এই অমানবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন। RG KAR মেডিক্যাল কলেজে ঘটনার পর ফের পাঁশকুড়ার এই ঘটনা আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। হাসপাতালের নিরাপত্তা ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন।
অভিযুক্তকে গ্রেফতার করা হলেও ঘটনার কঠোর শাস্তি ও ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধের দাবিতে আন্দোলনে নেমেছে এসইউসিআই। বৃহস্পতিবার সকাল থেকে সংগঠনের পক্ষ থেকে ডাকা হয়েছে ১২ ঘণ্টার ধর্মঘট। ধর্মঘটকে ঘিরে সকাল থেকেই পাঁশকুড়ার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে পিকেটিং, অবরোধ ও বিক্ষোভ মিছিল। পাঁশকুড়া বনমালী কলেজের সামনে ছাত্র সংগঠন এআইডিএসও-র উদ্যোগেও বিক্ষোভ মিছিল হয়েছে। তাঁরা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তৎপরতায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পাঁশকুড়া শহর জুড়ে। বেলা বাড়ার সাথে সাথে এলাকাজুড়ে উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সক্রিয় ভূমিকা নিচ্ছে।