রাঙাপানিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু আইনজীবীর !

Facebook
Twitter
WhatsApp
Telegram
শিলিগুড়ি: সাতসকালে শিলিগুড়ির রাঙাপানি রেলস্টেশন সংলগ্ন ভতন জোট এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন শিলিগুড়ির এক বিশিষ্ট আইনজীবী। মৃতের নাম অরুণ মিশ্র। বয়স ৫৫ বছর। মিলনপল্লীর বাসিন্দা অরুণবাবু দীর্ঘদিন ধরে শহরের আদালতে প্র্যাকটিস করতেন এবং শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আদালতে যাওয়ার কথা থাকলেও তিনি সোজা রাঙাপানি চলে যান। কিছুক্ষণের মধ্যেই দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ও রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়।অরুণবাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে আইন মহলে। সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন, পরিবারের সদস্যরাও শোকে ভেঙে পড়েন। অনেক আইনজীবী জানান, তিনি ছিলেন শান্ত, ভদ্র এবং অভিজ্ঞ পেশাজীবী।রেল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যা হতে পারে। তবে নিছক দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ—সবদিক খতিয়ে দেখছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।আইনজীবীর এই অকাল মৃত্যুতে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন গভীর শোকপ্রকাশ করেছে। সহকর্মীদের দাবি, তিনি কোনো ব্যক্তিগত মানসিক চাপে ছিলেন কি না, তাও তদন্তে খতিয়ে দেখা উচিত।
Facebook
Twitter
WhatsApp
Telegram