মেনগেটে বড় স্বস্তি, শুরু হল হাইড্রেন নির্মাণ কাজ

Facebook
Twitter
WhatsApp
Telegram
দুর্গাপুর: অবশেষে পূরণ হতে চলেছে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে বৃহস্পতিবার দুর্গাপুরের মেনগেট ১৩ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস হল প্রায় সাড়ে ৮০০ মিটার দীর্ঘ হাই ড্রেন নির্মাণ প্রকল্পের। প্রায় ৮৮ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে এই গুরুত্বপূর্ণ নিকাশিনালা। মূলত এই হাই ড্রেন তৈরির দায়িত্ব ছিল ন্যাশনাল হাইওয়ের। কিন্তু কাজ এগোয়নি। তাই মানুষের স্বার্থে উদ্যোগ নিল দুর্গাপুর নগর নিগম। বৃহস্পতিবারের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসক মন্ডলীর অন্যান্য সদস্যরা। তাদের বক্তব্য, এই হাই ড্রেন তৈরি হলে বর্ষাকালে জল জমার সমস্যা অনেকটাই কমবে। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগও দূর হবে বলে আশা।
Facebook
Twitter
WhatsApp
Telegram