Facebook
Twitter
WhatsApp
Telegram
আসানসোল : মঙ্গলবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার ফের বোমাতঙ্ক ছড়াল আসানসোল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে। সূত্রের খবর আদালত প্রাঙ্গণে বোমা রাখা হয়েছে—এমনই একটি হুমকিমূলক ই-মেইল পৌঁছয় জেলা জজের দপ্তরে। খবর মিলতেই তড়িঘড়ি শুরু হয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রক্রিয়া।ই-মেইল পাওয়ার খবরের পরই ঘটনাস্থলে পৌঁছে যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে ছিল বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড। পুরো আদালত চত্বর জুড়ে চালানো হয় তল্লাশি অভিযান।
উল্লেখ্য, মঙ্গলবারও একই ধরনের ই-মেইল হুমকিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল আদালত এলাকায়। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও সেদিন কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। বুধবার আদালতের কাজকর্ম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও আইনজীবী ও আদালত কর্মীদের মধ্যে আতঙ্ক কাটেনি পুরোপুরি। এরই মধ্যে ফের নতুন করে বোমা হামলার হুমকি ঘিরে বাড়ে উদ্বেগ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস-সহ ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা। নিরাপত্তা জোরদারের দাবিতে সরব হন আইনজীবীরাও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ই-মেইলের উৎস খতিয়ে দেখা হচ্ছে। আদালত চত্বরে বাড়ানো হয়েছে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা। বারবার এমন হুমকিমূলক ই-মেইল ঘিরে প্রশ্ন উঠছে আদালতের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে। আতঙ্ক কাটিয়ে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।