Facebook
Twitter
WhatsApp
Telegram
দুর্গাপুর : ভাইরাল অডিও ক্লিপে প্রাক্তন বিধায়কের কণ্ঠস্বর নকল করে সরকারি আবাসনের অবৈধ লেনদেন সংক্রান্ত কথোপকথন ছড়ানোর অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। এই ঘটনায় কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়াল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই অডিও ক্লিপে এক ব্যক্তি নিজেকে প্রাক্তন বিধায়ক হিসেবে পরিচয় দিয়ে রাজ্য সরকারের অধীন ডিপিএল টাউনশিপের সরকারি আবাসন নিয়ে লেনদেনের কথাবার্তা বলছেন—এমনই অভিযোগ ওঠে। অডিওটি ভাইরাল হতেই এলাকায় শুরু হয় তীব্র রাজনৈতিক বিতর্ক। এই প্রসঙ্গে বিশ্বনাথ পাড়িয়াল স্পষ্টভাবে দাবি করেন, ভাইরাল অডিওতে শোনা কণ্ঠস্বর তাঁর নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর গলা নকল করে তাঁকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভোটের প্রাক্কালে তাঁকে নোংরা রাজনীতির ফাঁদে ফেলার চক্রান্ত চলছে বলে দাবি প্রাক্তন বিধায়কের।
ঘটনার পরই তিনি কোকওভেন থানায় লিখিত অভিযোগ জানিয়ে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন বিশ্বনাথ। জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত হয় প্রায় দু’দিন আগে, যখন হঠাৎ করেই ওই অডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং তা ঘিরে বিতর্ক দানা বাঁধে। অডিও ভাইরাল হওয়ার পর নিজের ফেসবুক প্রোফাইল থেকেও প্রতিক্রিয়া দেন বিশ্বনাথ পাড়িয়াল। সেখানে তিনি স্পষ্ট করে জানান, এই অডিও ক্লিপের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই এবং পুরো বিষয়টি ভুয়ো ও ভিত্তিহীন। রাজনৈতিক সৌজন্যের নজির রেখে এই ঘটনায় প্রাক্তন বিধায়কের পাশে দাঁড়িয়েছেন দুর্গাপুর পশ্চিমের বর্তমান বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই। তিনি থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও করেন। সব মিলিয়ে, প্রাক্তন বিধায়কের কণ্ঠস্বর নকল করে সরকারি আবাসনের অবৈধ লেনদেনের কথোপকথন ছড়ানোর নেপথ্যে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় দুর্গাপুরের রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে।