'অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে'র জেলা সভাপতির দায়িত্বে ফের আইনজীবী সঞ্জীব কুণ্ডু !

Facebook
Twitter
WhatsApp
Telegram
দুর্গাপুর : প্রতিযোগিতার কঠোর মঞ্চ নয়, বরং তাঁর সহজাত নেতৃত্ব দানের সুললিত প্রতিভাই তাঁকে বারে বারেই তুলে এনেছে পাদপ্রদীপের আলোয়। সুদক্ষ আইনজীবী হিসেবে পরপর মাইল ফলক ছুঁয়ে যাওয়া তরুণ এই অমায়িক হাস্যময় ব্যক্তিটি পশ্চিম বর্ধমান জেলায় ইতিমধ্যেই তাঁর ধারালো প্রতিভার স্বাক্ষর রেখেছেন।সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহনের ক্ষিপ্রতা ও গভীর বিচক্ষণতা বোধই তাঁকে এনে দিয়েছে নেতৃত্ব দানের এক বিস্ময়কর শক্তি। সদা হাস্যময় এই মানুষটির নাম ‘সঞ্জীব কুন্ডু’। সর্বসম্মতিক্রমে এবং সর্বোচ্চ অধিনায়িকার আশীর্বাদ পুষ্ট হয়ে এ বছরও তিনি পশ্চিম বর্ধমান জেলা মতুয়া মহাসংঘের সভাপতি নির্বাচিত হয়েছেন।বয়সে তরুণ হলেও অভিজ্ঞতায় ঋদ্ধ এই আইনজীবী ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের অত্যন্ত স্নেহভাজন। তাঁর ওপর জেলা সভাপতির দায়িত্ব অর্পণ করে মমতা বালা দেবী যদিও অত্যন্ত খুশি। পরম নিশ্চিন্তেই তাঁর সংগঠন প্রসারণের দায়িত্ব তিনি সঞ্জীব বাবুর উপর অর্পণ করেছেন। এবং মমতা বালা দেবীর সেই আশীর্বাদকে পাথেয় করেই সঞ্জীববাবু তাঁর সংগঠনকে এক সম্মানজনক উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন বিগত দিনগুলিতে। গত বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনেও সভাপতি পদে ঐতিহাসিক জয় পেয়েছেন সঞ্জীব বাবু। Group discussion outdoors with seated attendees. এত কম বয়সে সভাপতির মত ওজনদার পদে বিপুল জয় পাওয়া তাঁর জীবনের আরও এক মাইল ফলক ছুঁয়ে যাওয়া। দুর্গাপুর আদালতের বার অ্যাসোসিয়েশন’ এর সকল আইনজীবী বন্ধুদের জন্য ইতিমধ্যেই তিনি বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডও শুরু করেছেন যা তাঁকে এনে দিয়েছে বাড়তি সম্ভ্রম এবং মর্যাদা। সঞ্জীব বাবু বলেন, অন্য কারো সাথে নয়, প্রতি মুহূর্তে তিনি তাঁর নিজের সঙ্গেই প্রতিযোগিতা করেন। তাঁর কাজের মূল্যায়ন করেন, এবং সেই প্রেরণাতেই তিনি সামনের পথ এগিয়ে চলেন। দ্বিতীয়বারের জন্য পশ্চিম বর্ধমান জেলা মতুয়া মহাসংঘের সভাপতি পদে দায়িত্ব পাওয়ার পর সঞ্জীবাবু বলেন, চলতি বছরেই এ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগেই তিনি সমগ্র জেলার মতুয়া ভাই-বোনদের সার্বিক বিকাশের লক্ষ্য নিয়ে নিরলস ভাবে কাজ করে যাবেন। সংগঠনের উন্নয়নের জন্য তিনি একনিষ্ঠ ভাবে লড়াই করে যাওয়ার সংকল্পে ব্রতী হয়েছেন। তিনি বলেন, তাঁর সংগঠনের যেসব ভাই-বোনেরা এখনো সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছেন, তাঁদের সার্বিক উন্নয়নের জন্য তিনি সব রকম ভাবে প্রয়াসী হবেন। দ্বিতীয়বারের জন্য সঞ্জীব বাবু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বর্ধমান জেলার সর্বোচ্চ সভাপতি পদে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ সমাজের বিভিন্ন অংশের অসংখ্য মানুষ। অগণিত শুভানুধ্যায়ী মানুষের আশীর্বাদ পাথেও করে এক নতুন চ্যালেঞ্জ সামনে নিয়েই এখন থেকেই তিনি আগামীর পথ পাড়ি দিতে চান বলে জানালেন সদ্য নির্বাচিত জেলা সভাপতি সঞ্জীব কুন্ডু।
Facebook
Twitter
WhatsApp
Telegram