বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ড !
Facebook
Twitter
WhatsApp
Telegram
বাঁকুড়া : বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে রবিবার ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক চারটে নাগাদ সুপার স্পেশালিটি ব্লকের সংলগ্ন UPS রুম থেকে আগুনের ফুলকি ও ধোঁয়া বেরোতে দেখেন রোগীর আত্মীয়রা। সঙ্গে সঙ্গে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয় এবং দমকলে খবর দেওয়া হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন পাশেই থাকা সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলেও দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো যায়। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই, তবে ওই সময় হাসপাতালে থাকা রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে UPS রুমে থাকা একাধিক ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ব্যাটারিগুলির মাধ্যমে হাসপাতালের জরুরি বিদ্যুৎ সরবরাহ চালু থাকে। ফলে সাময়িকভাবে কিছু প্রযুক্তিগত সমস্যার আশঙ্কা থাকলেও বিকল্প ব্যবস্থার মাধ্যমে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন, “দমকল বাহিনী ও হাসপাতাল কর্মীদের দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।”
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রয়েছে।