ত্রাণের ত্রিপলে বসে তৃণমূলের কর্মসূচি, বিতর্ক জামালপুরে !
Facebook
Twitter
WhatsApp
Telegram
পূর্ব বর্ধমান : সরকারি ত্রাণের ত্রিপলের উপর বসেই তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচি—এমনই একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার জামালপুর বিধানসভার আঝাপুর পঞ্চায়েত এলাকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক আলোক কুমার মাঝি নিজেই। সেই কর্মসূচির ভিডিও তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেন বলে জানা গিয়েছে। ভিডিও প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধী বিজেপি। তাদের অভিযোগ, গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণের ত্রিপল রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে। বিজেপির দাবি, ত্রাণের সামগ্রী এভাবে ব্যবহার করা অনৈতিক এবং এটি সাধারণ মানুষের প্রাপ্য জিনিসের অপব্যবহার।
অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘উন্নয়নের সংলাপ’ কর্মসূচির আওতায় জন প্রতিনিধিরা গ্রামে গ্রামে যাচ্ছেন। স্থানীয় মানুষের বাড়িতে বসেই আলোচনা চলছে, আর বসার জন্য সেখানে যে জিনিসটি পাওয়া গিয়েছে, সেটিই ব্যবহার করা হয়েছে। ত্রাণের সামগ্রী চুরি বা অপব্যবহারের অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি তৃণমূল নেতৃত্বের।