TVNEWS10-র খবরের জের, গ্রামে পৌঁছালো প্রাণী দপ্তরের দল

Facebook
Twitter
WhatsApp
Telegram
কাঁকসা: TVNEWS 10-র খবরের জের, মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে খবর পৌঁছাতেই নড়েচড়ে বসলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক এবং রাজ্যের পঞ্চায়েত ,গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী। শেষপর্যন্ত বুধবার বিকালে মন্ত্রীর হস্তক্ষেপে কাঁকসার সরস্বতীগঞ্জ এলাকায় পৌঁছালো প্রাণী দপ্তরের দল। কি কারনে গরুর পেট ফেঁপে যাচ্ছে সেই কারণ খতিয়ে দেখছে প্রাণী দপ্তরের আধিকারিকরা। প্রসঙ্গত কাঁকসার মলানদিঘীর সরস্বতীগঞ্জে ছড়িয়েছে চরম আতঙ্ক। গত দু’তিন দিনে হঠাৎ করেই ১২ থেকে ১৪টি গবাদি পশু অজানা কারণে মারা গেছে।গরুর মালিকদের অভিযোগ, দিনে চরানোর পর একেবারেই সুস্থ অবস্থায় বাড়ি ফিরছিল গরুগুলি। কিন্তু রাত পেরোতেই বদলে যাচ্ছে সবকিছু। ভোরবেলায় গোয়াল খুলতেই চোখে পড়ছে নিথর দেহ। স্থানীয় চাষিদের দাবি, প্রথমে গরুর পেট অস্বাভাবিকভাবে ফেঁপে যাচ্ছে, তারপরেই নিঃশ্বাস ফেলার আগেই মৃত্যু। অথচ ব্লকের প্রাণী দপ্তরের তরফে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপের দেখা মেলেনি। কান্নায় ভেঙে পড়েছেন চাষিরা। গবাদি পশুর এক মালিক উমা রায় কান্নার সুরে বলেন, “আমাদের সংসার তো গরুর দুধ বিক্রির ওপর চলে। এইভাবে একের পর এক গরু মারা গেলে ঘরে খাবার আসবে কিভাবে? ডাক্তারও আসছে না, ব্লক থেকেও কেউ খোঁজ নিচ্ছে না। আমরা ভীষণ ভয়ে আছি।” কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানান, “ব্লকের প্রাণী দপ্তরকে ইতিমধ্যে জানানো হয়েছে। দ্রুত বিশেষজ্ঞ দল পাঠানো হবে। কেন এত গবাদি পশু মারা যাচ্ছে, তার কারণ খতিয়ে দেখা হবে।”এই বিষয়ে বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি ও বলেন পাঁচদিন ধরে গরু মৃত্যু ঘটনার তদন্ত শুরু করা দরকার । কিন্তু রাজ্য সরকারের তরফে কোনো রূপ খোঁজ খবর নেওয়া হয় নি।
Facebook
Twitter
WhatsApp
Telegram