নদী থেকে উদ্ধার বৃহৎ আকৃতির কচ্ছপ ! চলছে চিকিৎসা

Facebook
Twitter
WhatsApp
Telegram
পূর্ব মেদিনীপুর : মহিষাদল ব্লকের বাড় অমৃতবেড়িয়া ফেরি ঘাটের নিকটে, একটি বৃহত আকৃতির কচ্ছপ দেখতে পায় স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় স্থানীয় হলদিয়া বন বিভাগকে। বনবিভাগের কর্মীরা এসে কচ্ছপটিকে উদ্ধার করে। উদ্ধারের পর দেখা যায় কচ্ছপটি, আহত হয়ে পড়েছে। বন বিভাগের আধিকারিকরা তাদের অধীনস্থ চিকিৎসকদের খবর দেয়।

People treating large turtle with care.

ঘটনাস্থলে বনবিভাগের চিকিৎসক কর্মীরা এসে কচ্ছপটির চিকিৎসা শুরু করেছে। নদীর স্থলভাগের দিকে আসার সময় কোথাও আঘাতপ্রাপ্ত হয়েই অসুস্থ হয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আহত কচ্ছপটির ওজন, প্রায় ৪৭ থেকে ৫০ কেজির মতো হবে। সাধারণ মানুষকে বন বিভাগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এই ধরনের ঘটনা কোথাও চোখে পড়লে তৎক্ষণাৎ যাতে বনবিভাগকে তারা খবর দেয়।
Facebook
Twitter
WhatsApp
Telegram