তেলিপুকুরে ৩১ ফুটের বিশ্বকর্মা, ভিড় উপচে পড়ল দর্শনার্থীদের
Facebook
Twitter
WhatsApp
Telegram
পূর্ব বর্ধমান: শহর বর্ধমানের তেলিপুকুরে এবার ৩১ফুটের বিশ্বকর্মা মূর্তি গড়ে তাক লাগালো গোটা রাজ্যে। যেখানে দেখা যায় দুর্গা পুজো থেকে শুরু করে কালীপুজো , বড় বড় মণ্ডপ বিভিন্ন ভাবনা বড়ো করে ফুটিয়ে তোলে সেখান থেকে দাঁড়িয়ে বিশ্বকর্মা পুজো ৩১ ফুটের বিশ্বকর্মা মূর্তি বানিয়ে তাক লাগিয়েছেন পূর্ব বর্ধমানের তেলিপুকুর টোটো ইউনিয়ন। কিন্তূ বিশ্বকর্মা মূর্তি এতো উচ্চতার সচরাচর দেখা যায় না, প্রসঙ্গত বলা যায় পূর্ব বর্ধমান জেলাতে এর আগে কোনোদিন এতো উচ্চতার বিশ্বকর্মা মূর্তি দেখা যায় নি। বিগত বেশ কয়েক বছর ধরেই এরকম বড় মূর্তি করে আসছে তেলিপুকুর টোটো ইউনিয়ন। গত বছর তাদের ২১ ফুটের মূর্তি থাকলেও এ বছর তা ছাড়িয়ে চলে গেছে ৩১ ফুটে ,যা দেখতে মঙ্গলবার থেকেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। সকলেই হাতে ফোন নিয়ে এই উচ্চতার বিশ্বকর্মা মূর্তির ছবি তুলে ধরছেন।
এই প্রসঙ্গে টোটো ইউনিয়নের সম্পাদক গোপাল শর্মা জানান”এ বছর তাঁদের এই পূজোর বাজেট চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা, বিগত বেশ কয়েক বছর ধরেই তারা এই বড় বিশ্বকর্মা মূর্তির থিম গড়ে তুলছেন বিশ্বকর্মা পুজো বিভিন্ন জায়গায় ছোট আকারেই হয় তাই এই বিশ্বকর্মা পুজোকে বড় করে গড়ে তুলতে এই ৩১ ফুটের বিশ্বকর্মা গড়ে গোটা জেলা তথা রাজ্যের বুকে তাক লাগাতে চাইছিল তারা, পূজো ছাড়াও রয়েছে আরও বিভিন্ন রকম কর্মসূচি , বস্তবিতরণ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান , এছাড়াও ভোগের আয়োজন করা হয় এই মন্ডপে। সার্বিকভাবেই এই ৩১ ফুটের বিশ্বকর্মা পুজো তাক লাগিয়েছে জেলা জুড়ে।