শান্তিনিকেতনের বিদ্যাভবনে আগুন ! আতঙ্কে পড়ুয়ারা
Facebook
Twitter
WhatsApp
Telegram
বোলপুর : শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাভবনে মঙ্গলবার সকালে ক্লাসরুমে হঠাৎই আগুন আতঙ্ক। বাংলা বিভাগের একটি শ্রেণিকক্ষের এসি যন্ত্র থেকে জোরে শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যেই ধোঁয়া ও শিখা বেরোতে শুরু করে। আচমকা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে। উপরের তলা থেকে ছাত্রছাত্রীরা বই দ্রুত নিচে নেমে আসেন। করিডর, সিঁড়ি ও বিভাগ চত্বর জুড়ে হইচই পড়ে যায়। রাস্তাতেও মুহূর্তে ভিড় জমে যায়।
প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানান, শব্দ শুনে মনে হয়েছিল এসিটি যেন বিস্ফোরিত হয়েছে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোলপুরের দমকল বাহিনী ও শান্তিনিকেতন থানার পুলিশ। দমকলের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। বড় কোনও বিপদ বা হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা গেছে। তবে এসি যন্ত্রের বেশ কিছু অংশ পুড়ে যায় এবং দেওয়ালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, এসি যন্ত্রে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। যদিও সঠিক কারণ জানতে তদন্ত চলছে। এই ঘটনায় ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।