ফুলবাগান হাসপাতালে শিশু চুরি, উদ্ধার ভাঙড়ে !
Facebook
Twitter
WhatsApp
Telegram
দঃ ২৪ পরগনা : কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে সোমবার বিকেলে ঘটেছিল চাঞ্চল্যকর শিশু চুরির ঘটনা। হাসপাতালের ভিতর থেকে মাত্র ছ’মাসের এক শিশুকে কোলে করে পালিয়ে যায় এক মহিলা। কয়েক ঘণ্টার মধ্যেই চমক দেখায় কলকাতা পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের উত্তর কাশিপুর থানার নিবুন্ধিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে শ্যামলী মণ্ডল ওরফে সাবিনা বিবিকে। জানা যায় বাসে করে হাসপাতালে যাওয়ার সময় শিশুর মা মনজিলা বিবির আলাপ হয় শ্যামলীর সঙ্গে। নিজেকে ফুলবাগানের নার্স বলে পরিচয় দেয় সে। বাসে ও হাসপাতালে শিশুটিকে কোলে নিয়ে ঘোরাফেরা করে। চিকিৎসকের লেখা ওষুধ আনতে মঞ্জিলা বাইরে গেলে শিশুটিকে দেখার দায়িত্ব নেয় শ্যামলী। কয়েক মিনিট পর ফিরে তিনি দেখেন, শিশু ও মহিলা—দু’জনেই উধাও। সঙ্গে সঙ্গে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিভিন্ন থানায় পাঠায়। ফুটেজে থাকা কাপড়ের ছোট ব্যাগে ‘কাশিপুর’ ও ‘নিবুন্ধিয়া’ নাম দেখে সূত্র মেলে। উত্তর কাশিপুর থানার সহযোগিতায় পুলিশ ছড়িয়ে দেয় ছবিগুলি। জানতে পারে, শ্যামলী শিশুকে নিয়ে বাড়ি ফিরেছে। এরপর বাড়ি ঘিরে শিশুকে উদ্ধার করা হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।সোমবার রাতেই ফুলবাগান থানার অফিসারদের উপস্থিতিতে শিশুটিকে মা–বাবার হাতে তুলে দেয় পুলিশ। ঘটনায় দুই জনের বিরুদ্ধে শিশু চুরির মামলা দায়ের হয়েছে। পুরো চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। পরিবার শিশুকে ফিরে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে পুলিশকে।