দুর্গাপুরে অবৈধ টোটোর দাপট রুখতে অভিযান

Facebook
Twitter
WhatsApp
Telegram
দুর্গাপুর : বৈধ কাগজপত্র ছাড়া শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে টোটো, এবং বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অবৈধ টোটোর বিরুদ্ধে এবার অভিযান শুরু করেছে দুর্গাপুর ট্রাফিক পুলিশ। শুক্রবার গান্ধী মোড়ে একের পর এক টোটো থামানো হয় এবং চালকদের বৈধ কাগজপত্র দেখার জন্য অনুরোধ করা হয়। অভিযানে অংশ নেওয়া ট্রাফিক কর্মকর্তারা সচেতনতা মূলক বার্তা দেন এবং সতর্ক করেন, যাতে নিয়ম না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম জানান, “আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ সদা তৎপর। টোটো দুর্ঘটনা রোধ করতে এবং রুট পারমিট ছাড়া টোটো চলাচল বন্ধ করতে এই অভিযান চলছে। নভেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
Facebook
Twitter
WhatsApp
Telegram