রবিবার ৮ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু
Facebook
Twitter
WhatsApp
Telegram
হাওড়া : আবারও বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেবল ও বেয়ারিং-এর রক্ষণাবেক্ষণ কাজের জন্য রবিবার, অর্থাৎ ২রা নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে এই সেতুতে। ১৯৯২ সালে চালু হওয়া প্রায় ৮২৩ মিটার দীর্ঘ এই সেতুর রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িকভাবে প্রভাব পড়বে কলকাতা-হাওড়া সংযোগকারী ট্রাফিক পরিষেবায়। এই সময়ে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে।কোলাঘাট বা ডানকুনির দিক থেকে কলকাতামুখী পণ্যবাহী গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে চালনা করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, কলকাতা থেকে হাওড়ার দিকে যাত্রাকারী গাড়িগুলিকে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে।
কলকাতা থেকে আসা যাত্রীবাহী গাড়িগুলিকে হাওড়া ব্রিজ পার হয়ে জি টি রোড ও আন্দুল রোড হয়ে যেতে হবে। আবার হাওড়া থেকে কোলাঘাটমুখী পণ্যবাহী গাড়িগুলি আন্দুল রোড হয়ে আলমপুর মোড় ঘুরে গন্তব্যে পৌঁছাবে। এছাড়াও, বেশ কিছু গাড়িকে কাজীপাড়া, জি টি রোড ও আন্দুল রোড ধরে ১৬ নম্বর জাতীয় সড়কে উঠতে নির্দেশ দেওয়া হয়েছে। কিছু যানবাহনকে শৈলেন মান্না সরণি হয়ে হাওড়া আমতা রোড ধরে নিবড়া বা মাইতি পাড়ার দিকে চালিত করা হবে। হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলবে, যাতে সাধারণ যাত্রীদের অসুবিধা ন্যূনতম হয়।