কুলটিতে আগ্নেয়াস্ত্র হাতে মহিলার ছবি ভাইরাল !

Facebook
Twitter
WhatsApp
Telegram
আসানসোল : ADPC-র অন্তর্গত কুলটি থানার নীচুগ্রাম এলাকায় সামাজিক মাধ্যমে ভাইরাল এক ছবিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, এক মহিলা আগ্নেয়াস্ত্র হাতে পোজ দিচ্ছেন। জানা গেছে, ওই মহিলা স্থানীয় তৃণমূল কর্মী রাজু খানের স্ত্রী। ঘটনার জেরে রাজনৈতিক তরজায় উত্তাল কুলটি। রাজু খান অভিযোগ করেছেন, বিজেপি নেতা জিশান কুরেশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা করছেন। ইতিমধ্যেই তিনি কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাজুর দাবি, ছবিটি এআই দ্বারা তৈরি ভুয়ো ছবি। ঘটনার জেরে তার পরিবার ও বন্ধুমহলে বিভ্রান্তি তৈরি হয়েছে, এমনকি বাড়িতে মানসিক চাপে আত্মহত্যার পরিবেশও সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।অন্যদিকে, বিজেপি নেতৃত্বের দাবি—ছবিটি এআই-নির্মিত নয়। তারা ছবিটি পোস্ট করে পুলিশ প্রশাসনকে সজাগ থাকার আবেদন জানিয়েছেন এবং সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন।এ প্রসঙ্গে কুলটি দুই নম্বর ব্লকের তৃণমূল বুথ সভাপতি অমিত যাদব বলেন, “এটি একেবারেই মিথ্যে অভিযোগ। কেউ বদনাম করার জন্য ইচ্ছাকৃতভাবে নাম জড়াচ্ছে।” পাশাপাশি তিনি দাবি করেন, ছবিতে দেখা বন্দুকটি আসলে একটি নকল বন্দুক বা বন্দুক আকৃতির লাইটার, যা প্রায়ই রিল বা ভিডিও তৈরিতে ব্যবহার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
Facebook
Twitter
WhatsApp
Telegram