লাচুংয়ে শুরু তুষারপাত, খুশি পর্যটকরা
Facebook
Twitter
WhatsApp
Telegram
সিকিম : ভ্রমণপিপাসুদের জন্য সুখবর। যাঁরা এবছর সিকিম ভ্রমণের জন্য পরিকল্পনা করেছেন, তাঁরা জানলে খুশি হবেন উত্তর সিকিমের ইউমিসাংডনে বছরের প্রথম তুষারপাত শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত্রি থেকেই বরফ পড়তে শুরু করেছে বলে সূত্রের খবরে জানা গেছে। এই মুহূর্তে উত্তর সিকিমের লাচুং জেলার একটা বড় অংশ জুড়ে বরফ পাত হওয়ায় পুরো এলাকা ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে বলেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যের বাসিন্দাদের দাবি।
চীন অধিকৃত তিব্বত সীমান্তবর্তী লাচুং জেলার ইউমিসাংডন এলাকায় প্রতিবছরই অক্টোবরের শেষ নাগাদ তুষারপাত শুরু হয়। এই এলাকাটিকে জিরো পয়েন্টও বলা হয়ে থাকে। এ বছর বরফপাত অন্যান্য বছরের তুলনায় একটু বেশি পরিমাণে হওয়ায় সে রাজ্যের প্রশাসনিক মহলের দাবি, এবছর সিকিমে পর্যটকদের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি বাড়বে। এদিকে তুষারপাতের খবর পেয়েই ভ্রমণ সংস্থাগুলি নানাভাবে পর্যটকদের আকর্ষণ করার চেষ্টা করছে।