৬ বছরে পদার্পণ কোটা গ্রামের জগদ্ধাত্রী পুজোর, উৎসবে গোটা গ্রাম

Facebook
Twitter
WhatsApp
Telegram
বুদবুদ : ৬য় বছরে পদার্পন করলো কোটা গ্রামের জগদ্ধাত্রী পুজো।প্রতি বছরের মত এবছরও মহা ধুমধামে পুজোর আয়োজন করা হয়েছে।পুজো উপলক্ষ্যে গ্রামে বসেছে মেলা।পুজো চলবে ৪দিন।গ্রামের বাসিন্দা বাসুদেব আঁকুরে জানিয়েছেন,গ্রামে ছোট খাটো দু একটি দুর্গাপুজো ও কালি পুজো।তার পরে ভাইফোঁটার পর আর কোনো পুজো বা অনুষ্ঠান হতো না।অন্যদিকে জগদ্ধাত্রী পুজো দেখতে গ্রামের মানুষকে যেতে হতো সুদূর চন্দন নগরে। তাই গ্রামের যুবকরা স্থির করেন পুজোর আন্দর রেস ধরে রাখতে তারা গ্রামের মানুষের সাথে আলোচনা করে গ্রামের মানুষের সহযোগিতায় জগদ্ধাত্রীর পুজোর আয়োজন করেন।সেই মত এবছর তাদের পুজো ৬বছরে পদার্পন করেছে।৪দিন অনুষ্ঠানের পাশাপশি খিচুড়ি ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়েছে।কোটা অঞ্চলে মাত্র একটি পুজো হয়।তাই সন্ধ্যা থেকেই মণ্ডপে ভিড় জমান গ্রামের মানুষের পাশাপশি আশেপাশের মানুষ।
Facebook
Twitter
WhatsApp
Telegram